সৃজনশীল প্রশ্ন ও সমাধান

প্রশ্ন-২। দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দু'জন…

পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র · তাপগতিবিদ্যা

ইন্টার দ্বিতীয় বর্ষ রাজশাহী বোর্ড ২০১৯ পূর্ণমান: 10

পূর্ণ প্রশ্ন

10 নম্বর

প্রশ্ন-২।  দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দু'জন শিক্ষার্থী, সুজন ও শৈলী একটি আদর্শ গ্যাসকে 27°C তাপমাত্রা ও 300 cm পারদ চাপে যথাক্রমে সমোষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করলো। গ্যাসটি দ্বিপরমাণুক।

(ক) পানির ত্রৈধবিন্দু কাকে বলে?

(খ)  P-V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখাকে সম-এনট্রপি রেখা বলা হয় কেন?

(গ) শৈলী কর্তৃক সংঘটিত তাপগতীয় পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা কত হবে?

(ঘ) উদ্দীপকের আলোকে সুজন ও শৈলীর মধ্যে কে বেশি কাজ সম্পাদন করবে? গ্যানিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।

সঠিক উত্তর ও সমাধান

সমাধান

(ক)-এর উত্তর:

পানির ত্রৈধবিন্দু: যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট চাপে বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং সম্পৃক্ত জলীয়বাষ্প তাপীয় সাম্যবস্থায় সহাবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে।


(খ)-এর উত্তর:

P-V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখা একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম পরিবেশের সাথে তাপের আদান-প্রদান করে না অর্থাৎ তাপের পরিবর্তন dQ = 0 ।এনট্রপির সংজ্ঞানুসারে কোনো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dS = dQT = 0 । অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন না হওয়ায় P-V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখাকে সম-এন্ট্রপি রেখা বলা হয়।

প্রশ্নের সহায়ক চিত্র

আপনার প্রতিক্রিয়া

একটি বেছে নিন

মন্তব্য

আপনার মতামত জানান
মন্তব্য লোড হচ্ছে…