(ক)-এর উত্তর:
কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন-12 আইসোটোপের
ভরের অংশের তুলনায় যতগুণ
ভারি তাকে ঐ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে।
(খ)-এর উত্তর:
গ্রুপ-11 এর চারটি মৌল হচ্ছে কপার, সিলভার, গোল্ড
এবং রন্টজেনিয়াম। এই চারটি মৌলের মধ্যে প্রথম তিনটি মৌলকে মুদ্রা ধাতু (Coin
metals) বলা হয়। কারণ এই গ্রুপের সবচেয়ে নিচের মৌল রন্টজেনিয়াম (Rg) ছাড়া অন্য যে
3টি মৌল আছে তা দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো এবং ব্যবসা বাণিজ্য ও বিনিময়ের মাধ্যম
হিসেবে ব্যবহার করা হতো। এ কারণে কপারকে. (Cu) কে মুদ্রা ধাতু বলা হয়।

(ঘ) -এর উত্তর:
উদ্দীপকের দ্রবণে 0.6 মোল HCl যোগ করলে নিম্নলিখিত বিক্রিয়া ঘটবে,
NaHCO₃ + HCl → NaCl + CO₂ + H₂O
1 মোল NaHCO₃ = (23+1+12+3×16)g
= (23+1+12+48)g
= 84 g
1 মোল HCl = (1+35.5)g = 36.5 g
এখন, 1 mole HCl = 36.5 g
⸫ 0.6 mole HCl = (0.6×36.5)g = 21.9 g
বিক্রিয়া অনুযায়ী:
84 g NaHCO₃ বিক্রিয়া করে 36.5 g HCl এর সাথে
⸫1 g NaHCO₃ বিক্রিয়া করে 36.5/84 g HCl এর সাথে
⸫24.5 g NaHCO₃ বিক্রিয়া করে (36.5×24.5)/84 g HCl এর সাথে
= 10.64 g HCl এর সাথে
কিন্তু, দ্রবণে HCl এর পরিমাণ 21.9 g
অতএব, বিক্রিয়া NaHCO₃ সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যাবে এবং HCl অবশিষ্ট থাকবে (21.9-10.64)g=11.26g। সুতরাং, লিমিটিং বিক্রিয়ক হলো NaHCO₃।