পূর্ণ প্রশ্ন
10 নম্বর
ক) pH কী?
(খ) কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন?
(গ) উদ্দীপকের B পাত্রের ঘনমাত্রা নির্ণয় কর।
(ঘ) A এবং B পাত্রের যৌগদ্বয়কে মিশ্রিত করা হলে মিশ্রণে কোনটি লিমিটিং বিক্রিয়ক? গাণিতিকভাবে বের কর।
রসায়ন · মোলের ধারণা ও রাসায়নিক গণনা

ক) pH কী?
(খ) কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন?
(গ) উদ্দীপকের B পাত্রের ঘনমাত্রা নির্ণয় কর।
(ঘ) A এবং B পাত্রের যৌগদ্বয়কে মিশ্রিত করা হলে মিশ্রণে কোনটি লিমিটিং বিক্রিয়ক? গাণিতিকভাবে বের কর।
(ক) এর উত্তর: কোনো দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ( H + ) ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে।
(খ) এর উত্তর: বিদ্যুৎ পরিবহনের জন্য মুক্ত আয়ন বা ইলেকট্রনের প্রয়োজন। গলিত অবস্থায় ও জলীয় দ্রবণের আয়নিক যৌগের আয়নসমূহ মুক্ত হয়ে চলাচল করে। ফলে বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিন্তু কঠিন অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়নসমূহ কেলাসে নির্দিষ্ট স্থানে অবস্থান করে। কেলাস অবস্থায় আয়নসমূহ চলাচল করতে পারে না বলে কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না।
(গ) এর উত্তর:
উদ্দীপকের B পাত্রের আয়তন V=250 mL
NaOH এর ভর w=5.20 g
NaOH এর আনবিক ভর M=(23+16+1)=40
আমরা জানি,
w = SVM 1000
বা,S =
(w×1000)
(V×M)
বা, S= (5.2×1000) (250×40)
S=0.52 M
অতএব, দ্রবণের ঘনমাত্রা 0.52 M
(ঘ) এর উত্তর:
পাত্র-A তে, দ্রবণের আয়তন V=100 mL
ঘনমাত্রা S=0.5 M
FeCl₂ এর আনবিক ভর = 56+(35.5×2)=127
আমরা জানি,
w = SVM 1000
বা, w =
(0.5×100×127)
1000
∴ w = 6.35 g
অতএব, A-পাত্রে FeCl₂ এর ভর 6.35 g
B-পাত্রে NaOH এর ভর = 5.20 g
পাত্রদ্বয়ের দ্রবণদ্বয় একসঙ্গে মিশালে নিম্নলিখিত বিক্রিয়া সংঘটিত হবে—
"FeCl₂ + 2NaOH → Fe(OH)₂ + 2NaCl"
127 2 x 40g = 80g
127 g FeCl₂ এর সাথে বিক্রিয়া করে = 80 g NaOH
1 g FeCl₂ এর সাথে বিক্রিয়া করে = 80 127 g
⸫6.35 g FeCl₂ এর সাথে বিক্রিয়া করে = (80×6.35) 127 = 4 g NaOH
যেহেতু বিক্রিয়ায় 5.20 g NaOH ব্যবহার করা হয়েছে,
অতএব, (5.20 – 4) g = 1.2 g NaOH দ্রবণে থেকে যাবে।
কিন্তু FeCl₂ সম্পূর্ণরূপে বিক্রিয়া করে।