(ক) এর উত্তর: রুটাইল: রুটাইল হলো টাইটেনিয়াম মৌলের আকরিক। এর সংকেত TiO₂।
(খ) এর উত্তর: লঘু H₂SO₄ ও CaCO₃ বিক্রিয়াটি হলো:
"CaCO₃ + H₂SO₄ (লঘু )"→"CaSO₄ + CO₂(g)↑ + H₂O"
বিক্রিয়াতে CaCO₃ ও H₂SO₄ এর বিক্রিয়ায় CaSO₄ লবণ পানি ও গ্যাসীয় CO₂ উৎপন্ন করে। উৎপন্ন CO₂ গ্যাসটির বিক্রিয়াস্থল থেকে সহজেই আলাদা হয়ে যায়। গ্যাসীয় উৎপাদন CO₂ তৈরি হওয়ায় বিক্রিয়াটি বেশিক্ষন স্থায়ী হয় না।
(গ) এর উত্তর: সেমিমোলার দ্রবণ হলো অর্ধমোলার দ্রবণ যার ঘনমাত্রা হলো 0.5 M।
উদ্দীপকের (i) নং বিক্রিয়ক হলো সোডিয়াম বাইকার্বোনেট।
NaHCO₃ এর আনবিক ভর = 23+1+12+48=84 g/mol
সংজ্ঞানুযায়ী,
84 g NaHCO₃, 1M দ্রবণের আয়তন = 1000 mL
1 g NaHCO₃, 1M দ্রবণের আয়তন =
1000
84
mL
25 g NaHCO₃, 0.5M (সেমিমোলার) দ্রবণের আয়তন =
(1000×25)
(84×0.5)
= 595.23 mL
অতএব, প্রয়োজনীয় দ্রাবকের পরিমাণ হলো 595.23 mL
(ঘ) এর উত্তর:
উদ্দীপকের NaHCO₃ ও H₂SO₄ এর মধ্যকার বিক্রিয়াটি হলো –
2NaHCO₃+H₂SO₄→Na₂SO₄+2H₂O+2CO₂
2×84g 98g 2x 44g
= 168 g = 88 g CO₂
বিক্রিয়ানুসারে,
168 g NaHCO₃ এর বিক্রিয়ায় H₂SO₄ প্রয়োজন = 98 g
25 g NaHCO₃ এর বিক্রিয়ায় H₂SO₄ প্রয়োজন =
(98×25)
168
= 14.58 g
সুতরাং, দ্রবণে 25 g H₂SO₄ থাকায় NaHCO₃ সীমিত বিক্রিয়ক।
আবার বিক্রিয়ানুসারে,
168 g NaHCO₃ এর বিক্রিয়ায় CO₂ পাওয়া যায় = 88 g
⸫ 25 g NaHCO₃ এর বিক্রিয়ায় CO₂ পাওয়া যায় =
(88×25)
168
=13.1 g
আবার,
CaCO^3 →CaO + CO₂
40+12+(16×3) 12+(16×2)=44g
=100g =44g
অর্থাৎ,
44 g CO₂ উৎপন্ন করতে CaCO₃ প্রয়োজন = 100 g
13.1 g CO₂ উৎপন্ন করতে CaCO₃ প্রয়োজন =
(100×13.1)
44 g
=29.77 g
সুতরাং, প্রয়োজনীয় চুনাপাথরের (CaCO₃) পরিমাণ 29.77 g