পূর্ণ প্রশ্ন
10 নম্বরপ্রশ্ন-২। দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দু'জন শিক্ষার্থী, সুজন ও শৈলী একটি আদর্শ গ্যাসকে 27°C তাপমাত্রা ও 300 cm পারদ চাপে যথাক্রমে সমোষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করলো। গ্যাসটি দ্বিপরমাণুক।
(ক) পানির ত্রৈধবিন্দু কাকে বলে?
(খ) P-V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখাকে সম-এনট্রপি রেখা বলা হয় কেন?
(গ) শৈলী কর্তৃক সংঘটিত তাপগতীয় পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা কত হবে?
(ঘ) উদ্দীপকের আলোকে সুজন ও শৈলীর মধ্যে কে বেশি কাজ সম্পাদন করবে? গ্যানিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
